| Description |
পাহাড়, নদী, অরণ্য ঘেরা উত্তরবঙ্গের এই ডুয়ার্স একাধারে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার তেমনি এখানকার জনজাতি, লোকসংস্কৃতি ও আর্থ-সামাজিক বৈচিত্র্য এক অনন্য সংস্কৃতির পরিচায়ক। ঔপনিবেশিকপূর্ব পর্ব থেকে বর্তমান সময় পর্যন্ত এই অঞ্চলের ভৌগোলিক ও ঐতিহাসিক বিবর্তন, পাঠকের মনে জাগিয়ে তোলে প্রশ্ন ও কৌতূহল। বর্তমান সংকলনটিতে এই বহুমাত্রিক অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য, জনজাতি জীবন, লোকসংস্কৃতি, ভাষাগত বৈচিত্র্য, শিক্ষা, সাহিত্য, পর্যটন, আন্তর্জাতিক সীমান্ত ও সামরিক গুরুত্ব - সবকিছুই বিশ্লেষণধর্মী ও গবেষণালব্ধ মৌলিক তথ্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।
|