| Description |
গৌড়ীয় বৈষ্ণব ধর্মের জাগরণের কালে বৈষ্ণবীরা যে ভূমিকায় ছিলেন , শতকের পর শতক পেরিয়ে এখন তাঁদের অবস্থান কেমন? ধর্মে আশ্রয় নিয়ে কি পেয়েছেন তাঁরা? সহজিয়া বৈষ্ণবীরা অতীতের অসম্মান পেরিয়ে এসে এখন কেমন আছেন? অতীতকে সঙ্গে রেখে তাঁদেরই খুঁজে ফেরা মন্দিরে, আশ্রমে, রাস্তায়, নদীর পাড়ে। তাঁদের কথা তাঁরাই বলেছেন, লেখক তাঁদের অবস্থান দেখিয়েছেন মাত্র। শুধু নিজের অবলোকন সূত্রধর হয়ে থেকেছে।
|