| Description |
সেই কোন্ আদিমকাল থেকে মানুষ দেবতার কল্পনা করেছে, প্রকৃতির অবলীন শক্তিগুলিকে অলৌকিক কিছু ভেবে পূজার্চনা করেছে, উৎসব করেছে। সেইসব অলৌকিক শক্তিরা কল্পিত হলেও মানুষ তাদেরকে ভয় পেয়েছে, ভালোবেসেছে| সেই বিশ্বজনীন প্রেক্ষাপটেই, মূলত বাংলার (ভারতেরও) নানা দেবদেবী ও উৎসব-পার্বণ সম্পর্কে সাংস্কৃতিক নৃতত্ত্ব, সমাজতত্ত্ব ও ইতিহাস বিবর্তনের আলোকে অন্বেষণ করা হয়েছে এই বইতে।
|